প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 4:08 AM
ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন তিন দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহাসমাবেশ সফল করতে জনসাধারণকে,সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলনের নেতারা। সমাবেশ বাস্তবায়নে কুমিল্লার ১৭টি উপজেলার পথে-প্রান্তরে, হাটে-বাজারে লিফলেট বিতরন ও জনসংযোগ করে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৫টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়,পুলিশ লাইন, টমছমব্রিজ, চকবাজার, রেসকোর্সসহ বিভিন্ন এলাকায় আগামী ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে’ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন মহানগরীর নেতা-কর্মীরা।
লিফলেট বিতরণকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সভাপতি এডভোকেট এমএম বিল্লাল হোসেন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ “জন মানুষের মুক্তির ও ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে” কাজ করে যাচ্ছে। আগামী ২৮ জুন শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে মহা-সমাবেশের ডাক দিয়াছেন। এই মহা-সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর কমিটির পক্ষ থেকে আমরা প্রচারণা চালাচ্ছি।
তিনি বলেন, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই, আগে গণহত্যার বিচার, পরে রাষ্ট্র সংস্কার হবে। এর আগে জাতীয় সংসদ নির্বাচন সেটা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মহা-সমাবেশে যোগদান করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ঢাকা রাজপথের এই গণমানুষের সম্মেলনে আমাদের জন্য মানুষের অধিকার রক্ষার সংগ্রামে আমরা একতাবদ্ধ হয়ে বাংলাদেশের বর্তমানে উপদেষ্টা সরকারকে ‘আগে সংস্কার পরে নির্বাচনে বাধ্য করবো ইন-শা-আল্লাহ।
লিফলেট বিতরণ কর্মসূচিকালে উপস্থিত ছিলেন জননেতা মাওলানা নাজির আহমেদ ফাহিম, মাওলানা এনামুল হক মজুমদার, মাওলানা ডা. আতিকুল ইসলাম, খালেদ সাইফুল্লাহসহ মহানগরীর নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...