প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:31 AM
বুড়িচং-ব্রাহ্মণপাড়া হবে উন্নয়নের রোল মডেল-হাজী জসিম
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মো: জসিম উদ্দিন গতকাল ৭ ফেব্রুয়ারী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনব্যাপী বুড়িচং উপজেলার রাজাপুর ও বাকশীমুল ইউনিয়নে বিভিন্ন গ্রামে উঠান বৈঠক সম্পন্ন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসন থেকে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হাজী মো: জসিম উদ্দিন। এ সময় তিনি রাজাপুর ইউনিয়নের বারেশ্বর, লড়িবাগ, চড়ানল, পাঁচোড়া, রাজাপুর শংকুচাইল, উত্তর গ্রাম বাশীমুল ইউনিয়নের আজ্ঞাপুর, কালিকাপুর, ফকিরবাজার,জঙ্গলবাড়ি, মাশরা, পাহাড়পুরসহ বিভিন্ন গ্রামে উঠান বৈঠকে ভোটারদের সাথে কৌশল বিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সহ সভাপতি আমেরিকা প্রববাসী মো. জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া, সাবেক সভাপতি আ হ ম তাইফুর আলম,সাধারন সম্পাদক হাজী মো: কবির হোসেন, সংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি জননেতা মিজানুর রহমান, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, জাহাঙ্গীর আলম, বিএনপির সহ সভাপতি ইঞ্জি তাজুল ইসলাম, জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু,সহ সভাপতি মো. কামাল হোসেন চেয়ারম্যান, রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গাজী মনির, ইদ্রিছ মেহেদী, কুমিল্লা (দ) কৃষক দলের সহ সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল, সাংবাদিক আবুল হোসেন, কামরুল হাসান মাস্টার, আলমগীর সরকার, যুবদল সভাপতি মিজানুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক খাজা মিয়া, হুমায়ুন কবির, হোসেন মেম্বার, আবদুল খালেক শাহীন, কবির হোসেন, সাখাওয়াত হোসেন অদুধ,
বাংলাদেশ জিয়া প্রজন্ম দল যুগ্ম সাধারন সম্পাদক মো. জসিম উদ্দীন জসিম,যুক্তরাষ্ট্র ছাত্রদল নেতা রিয়াদ, বাবুল মেম্বার, ৮ নং ওয়ার্ড সাংগঠনিক যুবদল রবিউল,বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল মাষ্টার, উপজেলা বিএনপির সদস্য মোঃ পাখি, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, কুমিল্লা (দ) জেলা যুব দল নেতা এনামুল হক সবুজ, যুবদল নেতা পারভেজ, জহির, আ. ছাত্তার পয়াত, আবু হুরায়রা সহ দুই ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ভোটাররা বুড়িচং বি-পাড়া সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা আলহাজ্ব জসিম উদ্দিন জসিম কে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন -তিনি নির্বাচিত হলে বুড়িচং - ব্রাহ্মণপাড়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করা হবে। উপজেলদ্বয়ের অবহেলিত রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল, কলেজ মাদ্রাসার ব্যাপক উন্নয়ন সাধন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...