প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:38 AM
কুমিল্লায় লুট হওয়া ১৭টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি
সন্ত্রাসী ও অস্ত্রবাজ ধরতে চিরুনি অভিযান-পুলিশ সুপার
মাহফুজ নান্টু
ছাত্র-জনতার বিপ্লবের সময় কুমিল্লায় পুলিশ ও জনসাধারণের কাছ থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো ১৭টি অস্ত্র উদ্ধার হয়নি। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও শঙ্কা বিরাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসব অস্ত্র ব্যবহার হলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন ভোটাররা। অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় দুর্বৃত্তরা কুমিল্লা পুলিশ লাইনস ও বিভিন্ন থানা থেকে মোট ৮৭টি অস্ত্র লুট করে। এর মধ্যে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, তিতাস থানা, দাউদকান্দি থানা ও মিয়াবাজার হাইওয়ে থানা থেকে সবচেয়ে বেশি অস্ত্র লুট হয়। এরই মধ্যে ৭০টি অস্ত্র উদ্ধার হলেও এখনো ১৭টি অস্ত্র উদ্ধার হয়নি।
সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, “পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার হয়নি। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আসাও বন্ধ হয়নি। বড় দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বাকযুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে। এ অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকেই যায়।
তবে নির্বাচন ঘিরে সহিংসতা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেন, “যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি, সেগুলো ব্যবহারের সম্ভাবনা খুবই কম। কারণ এসব অস্ত্রের গোলাবারুদ নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করলে নষ্ট হয়ে যায়।
তিনি আরও জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বোরকা পরে কেউ ভোট জালিয়াতির চেষ্টা করলে তা সম্ভব হবে না। বোরকা পরিহিত নারী ভোটারদের ক্ষেত্রে নারী কর্মকর্তাদের উপস্থিতিতে নেকাব খুলে পরিচয় নিশ্চিত করা হবে।
জাল ভোট প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, “ভোটাররা যেন নিরাপদে বাড়ি থেকে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি পোলিং কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শুধু কত ভোট গ্রহণ করা হলো তা নয়, অব্যবহৃত ব্যালটও সঠিকভাবে গণনা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
এদিকে ভোটারদের আশ্বস্ত করে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে জন্য পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রত্যন্ত এলাকাগুলোতে স্থাপন করা হয়েছে নিরাপত্তা ক্যাম্প।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করছি কুমিল্লা জেলায় এবারের জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...