প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 6:01 AM
বুড়িচংয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ৬৭ জন
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরিসংখ্যান অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় মোট ২,৪৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২,৪০১ জন। অনুপস্থিত ছিলেন ৪৩ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে আলিম পরীক্ষায় মোট ৩৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৪ জন উপস্থিত ও ২২ জন অনুপস্থিত ছিলেন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫০ জন উপস্থিত এবং ২ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষার পরিবেশ ও কেন্দ্রগুলোর প্রস্তুতি পরিদর্শনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা চেষ্টা করছি পরীক্ষার্থীদের জন্য একটি নকলমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে। প্রথম দিনের পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনুপস্থিতদের বিষয়টি বোর্ডে পাঠানো হবে।”
উল্লেখ্য, উপজেলার প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যবেক্ষক টিমের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...