প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Feb 2026, 12:12 AM
নির্বাচনি জ্বরে কাঁপছে বাঞ্ছারামপুর আলোচনায় মাথাল ও দাঁড়িপাল্লা
বাঞ্ছারামপুর প্রতিনিধি
মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-০৬ বাঞ্ছারামপুর আসনের গ্রামীণ জনপদ। ১০ জন প্রার্থী নির্বাচনি প্রচারণার শুরু হওয়ার আগে ও পর থেকে এখন পর্যন্ত মাঠে ঘাটে, চায়ের দোকানে বিভিন্ন রাস্তার মোড়ে দোকানপাট ও বাড়ি বাড়ি এবং বিভিন্ন স্থাপনায় গিয়ে ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনের প্রচারণা ও ভোট প্রার্থনা। প্রার্থী ও নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে নির্বাচনের মাঠ চষে বেড়াতে দেখা যাচ্ছে। প্রার্থীরা কোমরে গামছা বেঁধে খাওয়া দাওয়া বাদ দিয়ে রাত-দিন অবিরামভাবে ভোটের প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। এর ফলে নির্বাচনি জ্বরে কাঁপছে উপজেলার গ্রামীণ জনপদসমূহ। এই নির্বাচনি এলাকায় প্রার্থীরা তাদের স্ব-স্ব অবস্থান ও বিভিন্ন প্রতিশ্রুতি এবং ভোটারদের মন জয় করতে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসতে দেখা যাচ্ছে। প্রার্থীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে নির্বাচনে প্রচারণা চালিয়ে আসতে দেখা যাচ্ছে।
শেষ মূহুর্তে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি সমর্থিত ঐক্য জোটের প্রার্থী জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) এবং জামায়াত ইসলামের প্রার্থী মো. মহসিনের মধ্যে মূল লড়াই হবে। তাদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় থাকবে ইসলামি আন্দোলন (চরমোনাই) সাইদউদ্দিন খান জাবেদ (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী (বিএনপি থেকে বহিস্কৃত) ড. সাইদুজ্জামান কামাল (হরিন) । শেষ দু'জন যেকোনো মূহুর্তে ফলাফল পাল্টে দিতে পারে। প্রবাস অধ্যূষিত এই আসনে মূল ফ্যাক্টর হবে নারী ভোটার।নতুন তরুন ভোটারাও প্রভাব ফেলবে।
দেখা গেছে, বাঞ্ছারামপুর আসনে প্রার্থীরা প্রচারণা শুরু হতেই উপজেলার রাজনীতিতে নেতা কর্মীদের মধ্যে গতি ফিরে এসেছে। মাইকিং শ্লোগান, আর ব্যানারে মুখরিত হয়ে উঠেছে গ্রামীণ জনপদের উপজেলার হাট-বাজার, গ্রাম-মহল্লাগুলোতে। প্রার্থীদের পক্ষে সমর্থ্যকরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। উপজেলার চায়ের দোকান, বাজারের মোড়ে মোড়ে দোকানে এখন চলছে নির্বাচনের আমেজ। দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগের সুযোগ না থাকায় এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে এক ধরনের নতুন করে আগ্রহ বাড়লেও তবে অধিকাংশ ভোটার এখনো নীরব।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই নীরবতাই সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে নির্বাচনে স্থানীয় প্রার্থীদের পক্ষে। নীরব ভোটারই সবচেয়ে বড় ফ্যাক্টর একটি বিষয় স্পষ্ট ভোটার কম কথা বলছেন: কিন্তু তবে ভোট নিয়ে তাদের আগ্রহ কম নেই।
রাজনীতির বিশ্লেষকদের মতে, দীর্ঘ দিন ভোট না দিতে পারায় ক্ষোভ ও অন্যাচার শেষ মুহুর্তে ভোটের হিসেব পাল্টে দিতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া-০৬ আসনে বিএনপি সমর্থিত গণসংহতি আন্দোলনের মাথাল প্রতিক ও জামায়াতের দাঁড়িপাল্লা শক্ত অবস্থানে রয়েছে।
তবেনীরব ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত এবং শেষ মুহুর্তের কৌশলই এই আসনের ভাগ্য নির্ধারণ করবে। শীতের মৌসুমেও এই আসনে পুরোদমে বইছে নির্বাচনি গরম হাওয়া। বিএনপি ও জামায়াত সহ অন্যান্য দলের একাধিক প্রার্থীরা জোড়ে সোরে চালাচ্ছেন নির্বাচনি প্রচারণা। এই আসনে ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মোট কেন্দ্র ৯৮ টি।
মোট ভোটার ২ লক্ষ ৮৪ হাজার ৫শ ৩২ জন। পুরুষ ১ লক্ষ ৪২ হাজার ৭শত ৬৫ জন। নারী ভোটার ১ লক্ষ ৪১ হাজার ৭শত ৬৬ জন।
৯৮টি কেন্দ্রের ৬০টি ঝুকিপূর্ণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...