প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Feb 2026, 12:01 AM
হুমকি ও হামলার অভিযোগ জামায়াত প্রার্থী ড. মোবারকের
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল ও সমাবেশে দলটির প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন নেতাকর্মীদের ওপর হুমকি ও হামলার অভিযোগ করেছেন। তিনি এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গণমিছিলটি উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৫ (বুড়িচংুব্রাহ্মণপাড়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন।
সমাবেশে ড. মোবারক হোসাইন অভিযোগ করে বলেন, জামায়াতের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে এবং কোথাও কোথাও হামলার ঘটনাও ঘটছে। তিনি এসব কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, এতে রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে সবাইকে শান্ত থেকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আসন্ন ভোটের প্রসঙ্গে ড. মোবারক হোসাইন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন প্রতিটি ভোটকেন্দ্রে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ভোটারদের সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, মহানগর শুরা সদস্য লুৎফর রহমান খান মাসুম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী এবং এনসিপির সমন্বয়ক মো. জহিরুল ইসলাম সরকার। এ সময় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...