প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Feb 2026, 12:04 AM
নগরীতে জামায়াত প্রার্থী দ্বীন মোহাম্মদের বিশাল গণমিছিল
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সমর্থনে বিশাল গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে নেতাকর্মীরা সমবেত হন।
মহানগরীর সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন, সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক মুজিবুর রহমানসহ অনেকে। সভায় সভাপতিত্ব করেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাছুম। তিনি বলেন, “এটা সর্বশেষ মিছিল নয়, আরও মিছিল হবে। যতক্ষণ না সমাজে ইনসাফ কায়েম হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে। আমাদের জীবনই সংগ্রামের জন্য। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও রাহাজানি মুক্ত করতে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। আজ সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে। সূর্য ওঠার আগেই ভোটকেন্দ্রে গিয়ে আমরা জবাব দেব, ইনশাআল্লাহ।”
পরে বিকেল ৩টায় আদর্শ সদর উপজেলার কালিরবাজার মাঠে অনুষ্ঠিত হয় আরেকটি বিশাল নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারী ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন। ইউনিয়ন আমীর কাজী জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, মুফতি মাহবুবুর রহমান, গলিয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ও ভিক্টোরিয়া কলেজের সাবেক এজিএস অধ্যাপক শহিদুল ইসলাম।
নারী-পুরুষ মিলিয়ে প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে জনসভা সম্পন্ন হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...