প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Feb 2026, 12:07 AM
ডেনমার্কের বিশেষজ্ঞ চৌধুরী সাদেকা মুনীরের পরশ প্রতিবন্ধী স্কুল পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
ডেনমার্কের কোপেনহেগেনস্থ ইন্টারন্যাশনাল মন্টেসরি স্কুল-এ বিশেষ চাইল্ড কেয়ার ও কাউন্সেলিংয়ে কর্মরত চৌধুরী সাদেকা মুনীর কুমিল্লার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় অবস্থিত পরশ প্রতিবন্ধী সংস্থা (প্রতিবন্ধী স্কুল) পরিদর্শন করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, চিকিৎসা ও জীবনমান উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরশ প্রতিবন্ধী সংস্থার সভাপতি ডা. আবদুল সেলিম, নির্বাহী সদস্য মো. আবদুল হালিম, পরশ প্রতিবন্ধী স্কুল এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মির্জা ফাতেমা আহমেদ-এর পুত্র ও বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ রোবায়েত হোসেন, নির্বাহী সদস্য নুসরাত জাহান মম। চৌয়ারা ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল শাহরিয়ার আক্তার ডিনা, কাজী মাহতাব, সমাজকর্মী। রাশেদা আক্তার পাপড়ি, সমাকর্মী।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক লিটন চন্দ্র সরকার, সহকারী শিক্ষক সাজেদা ইসলাম ও হোসনেয়ারা বেগমসহ প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। মতবিনিময় সভায় চৌধুরী সাদেকা মুনীর বলেন, প্রতিবন্ধী শিশুদের যথাযথ থেরাপি, কাউন্সেলিং ও বিশেষ শিক্ষার মাধ্যমে তাদের সক্ষমতা বিকাশ করা সম্ভব। আন্তর্জাতিক মানের বিশেষ শিক্ষা ও চিকিৎসা সহায়তা পেলে তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি পরশ প্রতিবন্ধী সংস্থার কার্যক্রমের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নিষ্ঠার সঙ্গে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে পরশ প্রতিবন্ধী সংস্থা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে কাজ করে আসছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৬৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থী নিয়মিত শিক্ষা ও থেরাপি গ্রহণ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...