প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Mar 2026, 12:01 AM
সাংবাদিক দিদারে মা আছিয়া বেগমের দাফন সম্পন্ন
মো. জাকির হোসেন
শত শত মানুষের অংশগ্রহণে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান প্রতিবেদক দিদারুল আলমের মা আছিয়া বেগমের। বুধবার (০৪ মার্চ) বিকাল ৩টায় কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতির শাহা দৌলতপুর আলী আহাম্মদ মৈশান মডার্ন স্কুল মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, গোমতি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মজিবুর রহমান, কুমিল্লা মেডিকেল সেন্টারের পরিচালক ডা. আব্দুস সাত্তার, ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন, মরহুমার ছেলে মমতাজ উদ্দিন মৌশান, দিদারুল আলম দিদার, আব্দুর রাজ্জাক টিটুসহ অন্যরা।
এর আগে মঙ্গলবার রাত ৯টায় কুমিল্লার ময়নামতির শাহদৌলতপুর গ্রামের নিজ বাড়ি মৈশান বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, হাসপাতালে ও বাসায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আছিয়া বেগম।
আছিয়া বেগম পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী আলী আহাম্মদ মৈশান ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তিনি এক সময় ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার সদস্য ছিলেন।
মরহুমার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা বলেন, আছিয়া বেগম ছিলেন ধর্মপরায়ণ, স্নেহশীলা ও পরোপকারী নারী। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...