প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Mar 2026, 12:02 AM
কুমিল্লার বলরামপুরে ফকিরবাড়ি সড়কে পুকুরে মাটি ভরাট বন্ধের দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর উপজেলার ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বলরামপুর গ্রামের সিঙ্গাপুর চৌমুহনি র ফকিরবাড়ি রোডে একটি ব্যবহারযোগ্য পুকুর মাটি ভরাট করে জমি দখলের চেষ্টা চালাচ্ছে একটি সন্ত্রাসী গ্রুপ। পুকুর মাটি ভরাটের এই অভিযোগ এনে এবং প্রশাসনের সহয়াতা কামনা করে মানববন্ধন ও সংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। আজ ৪ মার্চ দুপুরে এলাকাবাসী মানববন্ধন করে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বক্তব্য রাখেন মোঃ আব্দুল হালিম রেজভী, আকমত আলী, আব্দুল আলীম, মোস্তফা মিয়া, কুলসুম বেগম. জাহানারা বেগম. জয়নব বিবি ও মরিয়ম বেগম। তারা জানায় তাদের পূর্বপুরুষের রেখেযাওয়া জনব্যবহার্য পুকুরটি একটি মহল জাল কাগজপত্র তৈরি করে বিএনপি সমর্থিত একটি সন্ত্রাসী গ্রুপ জোরপূর্বক মাটি ভরাট করার চেষ্টা চালাইতেছে। সন্ত্রাসীরা মাটি ভরাট কারীদের বাধা দিলে তারা সাধারণ নিরীহ মানুষের উপর হামলা এবং হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সাংবাদিক সম্মেলনে মোঃ আব্দুল হালিম রেজভী বলেন সন্ত্রাসী গ্রুপটি জোরপূর্বক পুকুরটি ভরাটের চেষ্টা চালাচ্ছে যারা পুকুরটি ভরাট করতেছে তাদের নাম হলো মোহাম্মদ দিপু জাহাঙ্গীর জলিল, ইকবাল, শুভ, ইসমাইল হোসেন, উদয় মিয়া ও মোঃ আক্তার হোসেন সহ আরো কয়েকজন। তারা অবিলম্বে পুকুর ভরাট বন্ধসহ প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...