প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Mar 2026, 12:05 AM
চান্দলা কেবি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গত ৩ মার্চ দৈনিক রূপসী বাংলাসহ বেশ কিছু অনলাইন, স্থানীয় ও জাতীয় দৈনিকে ‘কুমিল্লার চান্দলা কেবি হাইস্কুলে ছুটির মধ্যেও বাধ্যতামূলক কোচিং, সাড়ে ৪ লাখ টাকা নিয়ে গাইড বই কিনতে চাপ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর গতকাল বুধবার (৪ মার্চ) ওই অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিম স্বাক্ষরিত ওই নোটিশে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভূঁইয়াকে আগামী ৬ মার্চের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা উপেক্ষা করে রমজানের ছুটিতে শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করা, ১২ দিনের কোচিং এ ১৪০০ টাকা ফি নির্ধারণ, নির্দিষ্ট প্রকাশনী থেকে বড় অঙ্কের কমিশন নিয়ে গাইড বই কিনতে চাপ প্রয়োগ এবং উপবৃত্তির তালিকায় নাম অন্তর্ভুক্ত করার নামে শিক্ষার্থীপ্রতি ২০০ টাকা করে আদায়ের অভিযোগ ওঠে ওই প্রতিষ্ঠানের একাংশের বিরুদ্ধে। এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।
শিক্ষা অফিসের নোটিশে বলা হয়েছে, একজন দায়িত্বশীল পদে থেকে এই ধরনের শৃঙ্খলা ও বিধিবিধান পরিপন্থী কাজ কেন করা হয়েছে, তার সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
এর আগে প্রকাশিত সংবাদে জানা যায়, বিদ্যালয়টির প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীকে এই ছুটিতে নিয়মিত কোচিং করতে বাধ্য করা হচ্ছিল। এমনকি ফি কমাতে আবেদন করায় শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন ভুক্তভোগীরা। অনুসন্ধানে দেখা যায়, নির্দিষ্ট দুটি প্রকাশনী সংস্থার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে শিক্ষার্থীদের ওপর গাইড বই চাপিয়ে দেওয়া হয়েছিল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সে সময় সাংবাদিকদের কাছে ‘অল্প টাকা’ নেওয়ার কথা স্বীকারও করেছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিম বলেন, সংবাদপত্রের প্রতিবেদনের সূত্র ধরে এবং স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি। বিধি বহির্ভূতভাবে অর্থ আদায় বা গাইড বই বাণিজ্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শোকজের জবাব সন্তোষজনক না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি মাহমুদা জাহান জানান, শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম বাবু জানান, তিনি প্রশাসনের নোটিশ পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই লিখিত জবাব দেবেন তিনি। সংবাদ প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই প্রশাসনের এই ত্বরিত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...