প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Mar 2026, 12:17 AM
কুমিল্লা চকবাজার ইজারার টেন্ডার বক্স থেকে পে-অর্ডার গায়েব!
মাহফুজ নান্টু
কুমিল্লা সিটি কর্পোরেশনের দৈনিক চকবাজার ইজারায় দরপত্র জমা দেওয়া এক ইজারাদারের পে-অর্ডার গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (৪ মার্চ) মো. মোবারক হোসেন নামের এক ইজারাদার এ অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা দৈনিক চকবাজারের ইজারার জন্য দরপত্র আহ্বান করে কুমিল্লা সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ে দরপত্র সংগ্রহ করে পুলিশ সুপারের কার্যালয়ে টেন্ডার বক্সে জমা দেওয়া হয়। কিন্তু গত বুধবার (৪ মার্চ) দরপত্রের বাক্স খোলার পর দেখা যায়, সর্বোচ্চ দরদাতা মো. মোবারক হোসেনের খাম থেকে পে-অর্ডার উধাও। যদিও খামের অন্যান্য ডকুমেন্ট ঠিকই রয়েছে।
বিষয়টি দেখে মো. মোবারক হোসেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীকে অবগত করলে সর্বোচ্চ দরদাতাকেই দৈনিক চকবাজারের ইজারা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়।
এ বিষয়ে মো. মোবারক হোসেন জানান, আমার কাছে পে-অর্ডারের ফটোকপি আছে। কিন্তু দরপত্রের বাক্স খোলার পর দেখা যায়, আমার পে-অর্ডারের মূল কপি নেই। তিনি দাবি করেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা এ দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত। এমন কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে বৈধ ইজারাদার ঘোষণা করে কার্যাদেশ দেওয়ার জোর দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূইয়া বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ওই দরদাতাকে বলেছি, যদি ফটোকপির সঙ্গে মিল পাওয়া যায়, তাহলে তা বিবেচনায় নেওয়া হবে। যিনি সর্বোচ্চ দরদাতা হবেন, তিনিই ইজারা পাবেন।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...