প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Mar 2026, 12:07 AM
লাকসামে কুরআন তেলোয়াত ও নাশিদে বিজয়ী ৮জন
আবুল কালাম আজাদ
পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লার ৬টি উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক প্রতিযোগীর অংশ গ্রহনে "নাছির উদ্দীন ফাউন্ডেশন" এর উদ্যোগে রওনাকে রমজান-২০২৬ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা থেকে লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে প্রতিযোগীতাটির গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ১১জন প্রতিযোগীর মধ্য থেকে ৪জনকে কুরআন তেলোয়াত ও ৪ জনকে সংগীত পরিবেশনে বিজয়ী হওয়ায় পুরুস্কার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নাছির উদ্দীন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো.নাছির উদ্দিন মজুমদার।
এসময় তিনি বলেন -আমি আজ ফাইনাল রাউন্ড উপভোগ করতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি।ক্ষুধে শিল্পীদের কুরআন তেলোয়াত ও নাশিদ শুনে আমি মুগ্ধ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে কোরআন ও ধর্মীয় পথ চলার প্রতি আগ্রহী করে তুলবে এবং ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পরে তিনি আয়োজনটি সুন্দরভাবে সমাপ্ত করতে পারায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকলের জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আলহাজ্ব নাছির উদ্দিন ফাউন্ডেশন। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
নাছির উদ্দীন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ এর স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মফিজুর রহমান, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম মেডিকেল সেন্টার প্রাঃ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান জুয়েল, নাছির উদ্দীন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আবু ইউসুফ, লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের খতিব মাওলানা বিল্লাল হোসেন মালেকী প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...