প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Apr 2026, 9:12 AM
চান্দিনায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে সাত গ্রামবাসীর মানববন্ধন
সোহেল রানা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে দুই উপজেলার সাত গ্রামের বাসিন্দারা। শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় ওই মানববন্ধন করে তারা।
মানববন্ধনে স্থানীয়রা দাবী করেন- মহাসড়কের কাঠেরপুলের একপাশে দেবীদ্বার উপজেলার অপরপাশে চান্দিনা। মহাসড়কটি অতিক্রম করে দেবীদ্বার উপজেলার বরকামতা, প্রেমু, ব্রাহ্মণখাড়া, ছোটনা, বাগমারা গ্রামের মানুষ চান্দিনা বাজার ও স্কুল কলেজে যাতায়াত করে। অপরদিকে, চান্দিনা উপজেলার রারিরচর ও গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা ওই সড়কটি অতিক্রম করে প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াত করে। প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থীসহ ব্যবসায়ীরা মহাসড়কের কাঠেরপুল এলাকাটি ব্যবহার করে যাতায়াত করায় প্রায়ই নানা সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রাণ হারাচ্ছে শিক্ষার্থীসহ নানা নানা শ্রেণী পেশার মানুষ।
গত ১ এপ্রিল (বুধবার) সকালে মহাসড়ক অতিক্রম করে বিদ্যালয়ের যাওয়ার সময় লরি চাপায় ইবনে তাইম নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটে। ওই ঘটনায় দাগ কাটে স্থানীয়দের হৃদয়ে। দাবি জানান ফুটওভার ব্রিজের।
মানববন্ধনে অংশ নেন বরকামতা গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি মোবারক হোসেন, কুমিল্লা উত্তর জেলা মৎসীজীবী দল সদস্য সচিব ফজলুল সাত্তার, গোবিন্দপুর গ্রামের ব্যবসায়ী গোলজার হোসেন, রারিরচর গ্রামের আব্দুল ওয়াদুল, আব্দুল আজিজ, চান্দিনা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রাসেল, আল-ইনসাফ ফাউন্ডেশন সভাপতি আনিছুর রহমান মেহেদী, ছাত্র প্রতিনিধি তানভীর, মাসুদ, সোহেল রানা, নাজমুল, জাহিদ প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...