...
শিরোনাম
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ⁜ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ⁜ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ⁜ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও ⁜ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায় ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ⁜ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস! ⁜ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২ ⁜ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক ⁜ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ⁜ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী ⁜ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন ⁜ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ ⁜ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ ⁜ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা ⁜ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Apr 2026, 12:10 AM

...
তিতাসে চার গ্রামের লোকদের ভিজিএফ চাল থেকে বঞ্চিতের অভিযোগ News Image

নাজমুল করিম ফারুক

কুমিল্লার তিতাসের চার গ্রামের হতদরিদ্র ও অসহায় মানুষের পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে সরকারী বরাদ্দের ভিজিএফ চাল থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলাকান্দি ইউনিয়ন ৭নং ওয়ার্ডের দক্ষিণ মানিকনগর ও কাউলিয়ারচর এবং ৮নং ওয়ার্ডের আফজালকান্দি ও উত্তর মানিকনগর। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

সরেজমিনে উক্ত চারটি গ্রামের সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে। তবে ঐ এলাকার একটি ভোট কেন্দ্রে বিএনপির প্রার্থী পরাজিত হওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে বলেও অনেকে অভিযোগ তুলেন।

দক্ষিণ মানিকনগর গ্রামের সুবেদ আলী সুভার মেয়ে মোসা. সেলিনা বেগম (৫৫) জানান, একসময় আমার অনেক সম্পদ ছিল, সব সম্পদ ভাইয়ের পেছনে ব্যয় করেছি, ১২ বছর বিদেশে কাজ করেছি। সংসার করি নাই। আজ আমার সব কিছু আমার ভাইয়েরা আত্মসাৎ করে নিয়ে গেছে। এখন আমি হিন্দু বাড়িতে প্রতিদিন ২৫০-৩০০ টাকা মায়নায় কাজ করি। ভিজিএফ এর চাল দিবে বলে আমার কাছ থেকে আইডি কার্ডের ফটোকপি নিয়ে ছিল, কিন্তু তা দেয়নি। একই গ্রামের মো. ইব্রাহিমের নিঃসন্তান স্ত্রী আমেনা বেগম (৫১) বলেন, আমার কাছ থেকেও আইডি কার্ড নিয়ে ছিল চাল দেয়নি। একই কথা বলেন একই গ্রামের মফিজ মিয়ার মেয়ে রাহিমা আক্তার (৫২) এবং আবু মিয়ার মেয়ে মাফিয়া বেগম (৬০)।

একই ইউনিয়নের কাউরিয়ারচর গ্রামের স্বামীহারা ৩ কন্যা ও ১ পুত্র সন্তানের জননী সেলিনা আক্তার (৩২) জানান, গত বছরের ফেব্রুয়ারি মাসে আমার স্বামী অসু¯’্য হয়ে মারা যায়। এরপর বাপের বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালা”িছ। ভিজিএফ এর চাল দেওয়ার জন্য বলেছিল, কিন্তু কি জানি সমস্যা হয়েছে তাই দেয়নি। পরে ¯’ানীয় মেম্বার তার নিজ থেকে আমার সন্তানদের পাঁচশ টাকা দিয়েছিল। অন্যের বাড়িতে কাজ করে সংসার চালানো শেফালী বেগম (৩৭) একই কথা বলেন।

এদিকে খানেবাড়ি গোবিন্দপুর মোড়ে বিসমিল্লাহ পল্ট্রি ফার্মের প্রতিবন্ধি কর্মচারী ইনসান মোল্লা অভিযোগ করেন, আমি দুই মেয়ে নিয়ে খুব খারাপ অব¯’ায় আছি। মেয়েদের দেখাশোনা করে আমার বাবা। একই এলাকার এরশাদ মিয়া জানান, উত্তর মানিকনগর ও আফজালকান্দি গ্রামের অনেকের কাছ থেকে আইডি কার্ড নিলেও কেউ চাল পায়নি।

কলাকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন এবং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ডালিম মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সুবিধাভোগীদের আইডি কার্ড সংগ্রহ করেছিলাম। তবে এবার বিএনপির দলীয় লোকজন কার্ড সংগ্রহ করে চাল বিতরণ করায় ঐ চার গ্রামে ভিজিএফ এর চাল পায়নি।

নাম প্রকাশে অনি”ছুক একাধিক ব্যক্তি আক্ষেপ করে বলেন, এবারের সংসদ নির্বাচনে উত্তর ও দক্ষিণ মানিকনগর, খানেবাড়ি গোবিন্দপুর, কাউরিয়ার চর, মীরবহরী, আফজালকান্দির ভোটাররা খানেবাড়ি গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছে। উক্ত কেন্দ্রে বিএনপির মনোনীত প্রার্থী পরাজিত হওয়ায় এই এলাকার কাউকে এবার ভিজিএফ এর চাল দেয়নি বলেও অভিযোগ রয়েছে।

কলাকান্দি ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এবার ইউনিয়নে ভিজিএফ ৫শ ৩৫টি কার্ড পাওয়া গিয়েছিল। ইতিপূর্বে সুবিধাভোগীদের তালিকা আগে মেম্বাররা করলেও এবার বিএনপির দলীয় লোকজন তা বিতরণ করেছে। তবে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এর বাহিরে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন বলেন, সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করেছে ইউনিয়ন পরিষদ। ট্যাগ অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা, চেয়ারম্যান বা প্যানেল চেয়ারম্যানের উপ¯ি’তিতে তা বিতরণ করা হয়েছে। তবে কোন এলাকায় কেন ভিজিএফ চাল পায়নি তা ঐ ইউনিয়ন পরিষদ ভালো বলতে পারবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায়  বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...

কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...

হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...

মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ  প্রধান শিক্ষকের বিরুদ্ধে
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...

বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...

শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়

আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...

ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
➤ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
➤ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
➤ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
➤ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
➤ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
➤ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস!
➤ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২
➤ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক
➤ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
➤ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
➤ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
➤ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
➤ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
➤ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা
➤ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
➤ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir