প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Apr 2026, 12:16 AM
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। শনিবার (৪ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি, আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিকস, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুসকা, বাজি ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৮ হাজার ২০০টি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বাজিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া বাজার ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—মো. হাবিবুর রহমান (৪০) ও মো. মেহেদী হাসান (৩০)।
পুলিশ জানায়, আটক মো. হাবিবুর রহমান কুমিল্লার মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে এবং মো. মেহেদী হাসান একই উপজেলার আব্দুল জলিলের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য। এ সময় পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে। ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, আটক চোরাকারবারিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...