প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Apr 2026, 8:41 AM
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স-মিল মালিকসহ ৪ জনকে জরিমানা
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক দখল ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে চারজনকে জরিমানা করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর ইউনিয়নের নন্দীপাড়া এবং শশীদল ইউনিয়নের হরিমঙ্গল ও শশীদল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।
অভিযানকালে সড়কের ওপর গাছ রেখে ফুটপাত দখলের অভিযোগে শিমুল মিয়া নামে এক স-মিল মালিককে স্থানীয় সরকার আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে মেসার্স দেলোয়ার স-মিলের মালিক দেলোয়ার হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইনে সুমন মিয়া ও মামুন নামে দুই আরোহীকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...