প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Apr 2026, 8:44 AM
দেবিদ্বারে সাবেক সেনা সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের নিরীহ মানুষকে জিম্মি করে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে আবুল হোসেন খান নামের সাবেক এক সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। সেনা সদস্য আবুল হোসেন খান রাজামেহার গ্রামের মৃত মোসকত আলীর পুত্র। রোববার (৫ এপ্রিল) সকালে রাজামেহার হাইস্কুল খেলার মাঠে ওই মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, সেনাবাহিনীর চাকরি কালে অপকর্মের কারনেচাকুরিচ্যুত হয় সেনা সদস্য আবুল হোসেন। চাকুরিচ্যুত হওয়ার পরও আবুল হোসেন সেনা পোশাক পড়ে গ্রামের সাধরন মানুষকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মামলার হুমকি দেয়। পাওনা টাকা চাইতে গেলে নারীকে হেনস্তা করে ও মারধোর করে। পাওনা টাকা চাইতেই আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষককে চাকুরীচ্যুত করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। হয়রানি মূলক মামলা দিয়ে টাকা দাবী করে ও সে এলাকায় মাদকের একটি আখড়া গড়ে তোলে। আবুল হোসেনকে মাদক ও মিথ্যা
মামলার বিষয় কিছু বলতে গেলে সে বলে আমি সরাসরি তারেক রহমানের সাথে যোগাযোগ করি কাউকে গনার সময় আমার নাই। চাকুরিচ্যুত সেনা সদস্য আবুল হোসেন গাজীপুর ও দেবিদ্বারে একাধিক মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো: সোহেল খান, মো সোহাগ খান, মো: আলাউদ্দিন খান, মো: জাহাঙ্গীর খান, মো: মাসুদ খান, মো: সফিউল্লাহ খান, মো: মোসলেম খান, মো: জালাল শেখ ও মো: বাবুল সরকার প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...