প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Apr 2026, 12:04 AM
ব্রাহ্মণপাড়া সদর বাজারে অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে সরকারি জায়গা অবৈধ দখল করে গড়ে ওঠা কাঁচাবাজার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন| হাইকোর্টের নির্দেশে সোমবার (৬ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়| অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান| এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে|
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দেওয়ানি মামলা নং-২৩৪/২৩ অনুযায়ী সাবেক ও বর্তমান দাগ ন¤^র ৩৭৫সহ মোট ১০ থেকে ১২টি দাগে প্রায় ৩৬ শতাংশ জমি নিয়ে ‘যুথি রানী কর্মকার বনাম সরকার’ শিরোনামে মামলা বিচারাধীন রয়েছে| সংশ্লিষ্ট সিএস, আরএস ও বিএসএ রেকর্ড অনুযায়ী জমিটির মালিক জেলা প্রশাসক, কুমিল্লা|
এদিকে, গত ৪ মার্চ আক্তার হোসেন নামের এক ব্যাক্তি সরকারকে বিবাদী করে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করেন| ওই রিট মামলার প্রেক্ষিতেই অবৈধ দখল উচ্ছেদের নির্দেশনা আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে| উপজেলা ভূমি অফিস জানায়, আদালতের নির্দেশনা ও সরকারি ¯^ার্থ রক্ষায় দখলদারদের সরিয়ে জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...