প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Apr 2026, 12:21 AM
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
নিজ¯^ প্রতিবেদক, সদর দক্ষিণ
বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা| মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায় শ্রমিকরা মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নেন| এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন| পরে মহাসড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়| অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়| এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা|
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে| বেলা সোয়া ১১ টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল ¯^াভাবিক করেন|
কুমিল্লা ইপিজেড নাসা কোম্পানির শ্রমিক কামাল হোসেন জানান, নাসা গ্রুপ বিনা নোটিশে কারখানা বন্ধ করা দিয়েছে| এছাড়াও দীর্ঘদিন যাবত শ্রমিকদের বেতন আটকে রেখেছে| ন্যায্য দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি| এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, মহাসড়ক থেকে ইপিজেড শ্রমিকদের সরিয়ে যান চলাচল ¯^াভাবিক করা হয়েছে| বর্তমানে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল ¯^াভাবিক রয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...