প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Apr 2026, 8:38 AM
ভোজ্য ও জ্বালানি তেলের কারসাজির প্রতিবাদে কুমিল্লায় ক্যাবের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
ভোজ্য তেল ও জ্বালানি তেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে সারা দেশের ন্যায় কুমিল্লায় মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও কুমিল্লা জেলা কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলমসহ জেলা ও মহানগর কমিটির নেতারা।
বক্তারা অভিযোগ করেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্য তেল উধাও হয়ে যাচ্ছে এবং জ্বালানি তেল নিয়েও সৃষ্টি করা হচ্ছে কৃত্রিম সংকট। তারা দ্রুত এ সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন থেকে ক্যাবের পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়, এর মধ্যে রয়েছে—সরকার নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি নিশ্চিত করা, সয়াবিন তেলের সিন্ডিকেট চিহ্নিত করে শাস্তি দেওয়া, বাজার তদারকি জোরদার, মজুদদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি বন্ধ করা। এছাড়া ভোজ্য তেলের জন্য ফুড গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ারসহ ক্যাবের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...