প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Apr 2026, 8:12 AM
সামুকসার দারুল হুদা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গোলাম ফারুক
১৬ এপ্রিল অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা মীর গোলাম ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আল্লাহর ক্ষমা ও প্রিয় নবী (সা.)-এর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো পথ নেই।” তিনি আরও বলেন, শিক্ষার্থীরা গর্বিত পিতামাতার সন্তান এবং তাদের মধ্যে মাদকাসক্তি, ইভটিজিং বা কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধে জড়িত না থাকার বিষয়টি প্রশংসনীয়।
তিনি আসন্ন দাখিল পরীক্ষায় নকল থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানান এবং পরীক্ষার নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন। এ সময় তিনি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন।
বক্তব্যে তিনি আরও বলেন, “নিজের পায়ে নিজে দাঁড়াতে না পারলে এই সুন্দর পৃথিবী একদিন অভিশপ্ত হয়ে উঠবে। তাই উচ্চশিক্ষা অর্জনের কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গোলাম মোস্তাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ মোঃ আব্দুল রাজ্জাক এবং মাদরাসার প্রিন্সিপালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...