প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Apr 2026, 8:29 AM
মনোহরগঞ্জে হাম-রুবেলার টিকা ক্যাম্পেইনের উদ্বোধন
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা প্রদানের ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে মনোহরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।
এসময় তিনি বলেন, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আজ সোমবার দেশজুড়ে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। সারাদেশে এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তিনি কর্মসূচিটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়াংকা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ইনাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীগণ।
অনুষ্ঠানে প্রিয়াংকা চক্রবর্তী বলেন, হাম থেকে শিশুদের রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। মনোহরগঞ্জে এখন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে ২৪ জন শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলায় একযোগে প্রায় ৩৪ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...