প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Apr 2026, 10:21 AM
চান্দিনায় জাল টাকা সহ যুবক গ্রেপ্তার, জাল টাকা তৈরির ল্যাপটপ-প্রিন্টার
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় বিশেষ অভিযান চালিয়ে জাল টাকাসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক
যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার
করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ ও
প্রিন্টারও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে চান্দিনা থানা পুলিশের একটি দল গোপন
সংবাদের ভিত্তিতে উপজেলার বেলাশর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-মুখী লেনে পালকী
সিনেমা হলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জাল টাকা কেনাবেচার সময় ওই যুবককে
হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মো. শাহ আলম এর ছেলে।
পুলিশ জানায়, অভিযানকালে তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের মোট ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট
উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন
বিকেল সাড়ে তিনটায় মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের বাবুটিপাড়া গ্রামে তার নিজ
বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি
প্রিন্টার উদ্ধার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে আরিফুল দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার
করেছে বলে জানিয়েছে পুলিশ।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান , এ ঘটনায় তার বিরুদ্ধে
সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জাল টাকা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে
কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...
আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রা...
নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...