প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 21 Apr 2026, 7:53 PM
মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’
বলিউড বাদশা শাহরুখ খানের পর্দায় ফেরা মানেই নতুন কোনো রেকর্ড বা নতুন কোনো উন্মাদনা| ‘জওয়ান’-এর আকাশচু¤^ী সাফল্যের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিং খানের পরবর্তী সিনেমা ‘কিং’-এর জন্য| বড় পর্দায় আবারও অ্যাকশন হিরো অবতারে শাহরুখের ম্যাজিক দেখার জন্য যখন ভক্তদের উত্তজনা তুঙ্গে, ঠিক তখনই সিনেমাটি নিয়ে এলো এক বিশাল সুখবর| প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকার বিশাল অঙ্ক ঘরে তুলেছে ছবিটি| সিনেমাটির সর্বভারতীয় থিয়েট্রিক্যাল রাইটস বা প্রেক্ষাগৃহ পরিবেশনার ¯^ত্ব রেকর্ড ২৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে| পেন মারুধার নামের একটি সংস্থা এই ¯^ত্ব কিনে নিয়েছে| শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে এই বড় অংকের চুক্তিটি সম্পন্ন হয়েছে| ২০২৬ সালের জন্য এটি অন্যতম বড় ব্যবসায়িক চুক্তি হিসেবে ধরা হচ্ছে| ‘কিং’ সিনেমাটি শাহরুখ খানের কাছে ব্যক্তিগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ| কারণ এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার কন্যা সুহানা খানের| এর আগে ২০২৩ সালে জয়া আখতারের ওটিটি ভিত্তিক সিনেমা ‘দ্য আর্চিস’-এ তাকে দেখা গেলেও, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সুহানার প্রথম সিনেমা এটিই| বাবা-মেয়ের এই রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা| সিনেমাটি ঘিরে প্রত্যাশার পারদ যে কতটা ওপরে, তা বোঝা যায় এর টিজার ও ঝলক দেখলেই| মাত্র পাঁচ মাস আগে মুক্তি পাওয়া সিনেমাটির প্রথম ঝলক ইউটিউবে ৪৪ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে| এমনকি দু’মাস আগে সিনেমার মুক্তির তারিখ স¤^লিত টিজারটিও দর্শক দেখেছে ৩০ মিলিয়নের বেশিবার| ৪০০ কোটি টাকা বাজেটের এই বিগ বাজেটের সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ| সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসে¤^র বড়দিন উপলক্ষে বিশ^জুড়ে মুক্তি পাবে ‘কিং’| তবে মুক্তির আগেই আড়াইশ কোটির এই মাইলফলক বুঝিয়ে দিচ্ছে, ২০২৬ সালের বক্স অফিসে শাহরুখ খান আবারও এক বড় ঝড়ের সংকেত দিচ্ছেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...
আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রা...
নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...