প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Apr 2026, 8:41 AM
বুড়িচংয়ে এসএসসি পরীক্ষায় ৭ টি কেন্দ্রে উপস্থিত ৩ হাজার ৭৬৫ জন এবং অনুপস্থিত ৫৪ জন
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলায় সারা দেশের ন্যায় শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় বুড়িচং উপজেলা থেকে মোট ৩ হাজার ৮১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিলেন। এর মধ্যে প্রথম দিনে ৩ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থী বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেন। তবে বিভিন্ন কারণে ৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ৬ টি স্কুল কেন্দ্র বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৫৫ জন, উপস্থিত ৭৪৮ জন এবং অনুপস্থিত ৭ জন। ভরাসার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩২৩ জন, উপস্থিত ৩২০ জন এবং অনুপস্থিত ৩ জন। শংকুচাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৩৮ জন, উপস্থিত ২৩৭ জন এবং অনুপস্থিত ১ জন। ফকির বাজার স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৭৮ জন, উপস্থিত ২৭৩ জন এবং অনুপস্থিত ৫ জন। রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৬৪ জন, উপস্থিত ৬৬১ জন এবং অনুপস্থিত ৩ জন। নিমসার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৮৫ জন, উপস্থিত ২৮২ জন এবং অনুপস্থিত ৩ জন। ৩ টি মাদরাসা কেন্দ্র বুড়িচং ইসলামীয়া সুন্নিয়া আলিম মাদরাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৫৫ জন, উপস্থিত ৪৪৩ জন এবং অনুপস্থিত ১২জন। কোরপাই কাকিয়ারচর ইসলামীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২২০ জন, উপস্থিত ২১৫ জন এবং অনুপস্থিত ৫ জন। ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদরাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৮৩ জন, উপস্থিত ২৭২ জন এবং অনুপস্থিত ১১জন। উপজেলার একমাত্র কারিগরি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩১৮ জন, উপস্থিত ৩১৪ জন এবং অনুপস্থিত ৪ জন।
উপজেলার ছয়টি স্কুল, তিনটি মাদ্রাসা ও একটি কারিগরি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলাপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ছিল।
প্রথম দিনে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...