প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Apr 2026, 8:52 AM
আগুনরঙা ফুলে প্রকৃতির নতুন প্রাণসঞ্চার,
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
গ্রীষ্মের দাবদাহে যখন প্রকৃতি ক্লান্ত, ঠিক তখনই আগুনরঙা কৃষ্ণচূড়া ফুলে রঙিন হয়ে উঠেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা। উপজেলার সড়কপাশ, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, সরকারি-বেসরকারি অফিস প্রাঙ্গণ কিংবা বাড়ির আঙিনা—সবখানেই চোখে পড়ছে এই দৃষ্টিনন্দন ফুলের সমারোহ। এর মোহনীয় সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন সব বয়সী মানুষ।
আফ্রিকার মাদাগাস্কার দ্বীপে জন্ম নেওয়া কৃষ্ণচূড়া ১৯২৪ সালে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে এবং পরবর্তীতে বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে এটি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতেও উঠে এসেছে এই ফুলের সৌন্দর্য।
উপজেলার বিভিন্ন স্থানে—মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান ফটক, নাগাইশ সরকারি কলেজ চত্বর, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার এলাকা, দীর্ঘভূমি উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং ব্রাহ্মণপাড়া থানা কমপ্লেক্স প্রাঙ্গণে—ঝরে পড়া লাল ফুলে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য। অনেকেই ফুল কুড়িয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন, আবার কেউ ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন।
গ্রামাঞ্চলে ঝরা ফুল কুড়িয়ে শিশুদের আনন্দও চোখে পড়ার মতো। পুরনো কৃষ্ণচূড়া গাছের নিচে লাল মঞ্জরির আস্তরণ যেন প্রকৃতির নিজস্ব এক শিল্পকর্ম।
মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাইদুল হক বলেন, একসময় এখানে কৃষ্ণচূড়া গাছ বেশি ছিল, কিন্তু এখন কমে যাচ্ছে। গাছের কাঠ ব্যবহার না হওয়ায় অনেকেই নতুন করে রোপণ করছেন না। অথচ গ্রীষ্মে এই ফুল প্রকৃতিকে শীতল অনুভূতি দেয়।
দীর্ঘভূমি গ্রামের বাসিন্দা শাহ পরাণ স্মৃতিচারণ করে বলেন, শৈশবে ঝরা কৃষ্ণচূড়া কুড়িয়ে বইয়ের ভেতর রেখে দিতাম। এই ফুল দেখলে এখনো সেই দিনের কথা মনে পড়ে।
কলেজ শিক্ষার্থী মাহিয়া তাবাসসুম বলেন, কৃষ্ণচূড়া আমার খুব প্রিয়। প্রতি বছর এই ফুল ফুটলে আমি ছবি তুলি। আমাদের বাড়ির পাশের গাছটিরও আমি যত্ন নিই।
কৃষ্ণচূড়া শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, মানুষের মনেও এনে দেয় প্রশান্তি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই গাছের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন প্রকৃতিপ্রেমীরা। তারা নতুন করে কৃষ্ণচূড়া রোপণের মাধ্যমে এই সৌন্দর্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...