প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Apr 2026, 12:41 AM
দৈনিক রুপসী বাংলায় সংবাদ প্রকাশের পর বুড়িচংয়ে খালের অবৈধ বাঁধ অপসারণ
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলার একটি খালে অবৈধভাবে নির্মিত বাঁধ অবশেষে অপসারণ করা হয়েছে। গত ২২ এপ্রিল দৈনিক রুপসী বাংলার প্রথম পৃষ্টায় " বুড়িচংয়ে রাতের আঁধারে খালে বাঁধ, জলাবদ্ধতার শঙ্কায় কৃষকরা" শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনা হয়।
জানা যায়, উপজেলার বাকশিমুল ও যদুপুর গ্রামের মাঝামাঝি একটি গুরুত্বপূর্ণ খালের ওপর রাতের আঁধারে একটি দুর্বৃত্ত চক্র অবৈধভাবে বাঁধ নির্মাণ করে। এতে খালের পানি চলাচল ব্যাহত হওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয় এবং তারা দ্রুত বাঁধ অপসারণের দাবি জানান।
পরে বিষয়টি দৈনিক রুপসী বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সোনিয়া আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ বাঁধ কেটে অপসারণ করেন এবং খালের পানি প্রবাহ স্বাভাবিক করার ব্যবস্থা নেন।
স্থানীয় কৃষকরা জানান, খালটি এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। বাঁধ অপসারণ করায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন। তাদের আশঙ্কা ছিল, বাঁধটি বহাল থাকলে বর্ষাকালে বিস্তীর্ণ ফসলি জমি জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হতো।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত করে এমন কোনো অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...