প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 24 Apr 2026, 10:28 PM
বিশ^কাপের আগে বিপাকে মেসির আর্জেন্টিনা
আরেকটি বিশ^কাপ আসন্ন, যেখানে শিরোপা ধরে রাখার মিশনে নামবে লিওনেল স্কালোনি-মেসির আর্জেন্টিনা| তার আগে দেশটির ঘরোয়া ফুটবলে চলছে অস্থিরতা, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়াও জড়িয়ে পড়েছেন নানা বিতর্কে| ২০২২ বিশ^কাপ জয়ের পর তিনি দর্শকদের সামনে ট্রফি নিয়ে হাজির হয়ে অভিবাদন পেতেন| আর এখন দুয়োধ্বনি পড়ে তাপিয়ার উদ্দেশে| এমনকি তার সিদ্ধান্তের কারণে মেসি-আলভারেজদের বিশ^কাপ প্রস্তুতিতে ঘাটতি রয়ে গেছে বলেও মনে করা হচ্ছে! আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফিফা ফুটবল বিশ^কাপের ২৩তম আসর| তার আগে আর্জেন্টিনার ফুটবল প্রধান একের পর এক অভিযোগে জর্জরিত হচ্ছেন| তাপিয়ার বিরুদ্ধে ঘরোয়া লিগে অপ্রিয় পরিবর্তন এবং দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের মতো বিষয় নিয়ে দুর্নীতির তদন্ত চলছে, যা সাধারণ মানুষকে তার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে| এ ছাড়া আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই-এর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বেও জড়িয়ে পড়েছেন ৫৮ বছর বয়সী এএফএ সভাপতি| মিলেই দেশের ফুটবল ক্লাবগুলো বেসরকারিকরণের পক্ষে, যা এএফএ বরাবরই বিরোধিতা করে আসছে| বিশ^কাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠেছে| বাণিজ্যিক লাভের জন্য তারা ইউরোপের শক্তিশালী দলের বদলে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলছে| ইন্দোনেশিয়া, পুয়ের্তো রিকো, অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া ও জা¤ি^য়ার মতো নিম্ন র্যাঙ্কিং দলের বিপক্ষে খেলার বিষয়টি বহুল আলোচিত বিষয়| এ ছাড়া সামনে হন্ডুরাস ও আইসল্যান্ডের মতো দলের সঙ্গে ম্যাচ রয়েছে, যারা বিশ^কাপে জায়গা পায়নি| সবমিলিয়ে মাঠের বাইরের অস্থিরতার মধ্যেই শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জের দিকে এগোচ্ছে আর্জেন্টিনা| অনেকের মতে- এই সংকট বিশ^কাপে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...