প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Apr 2026, 8:25 AM
রামমালা ছাত্রাবাস এর প্রাক্তন ছাত্রদের মিলন মেলা
সংবাদ শ্যামল বড়ুয়া ববি
গত ২৪ এপ্রিল দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য্য প্রতিষ্ঠিত রামমালা ছাত্রাবাসের নবনির্মিত পরম্পরা ভবনের হলরুমে সারা বাংলাদেশ থেকে ছাত্রাবাসের প্রাক্তন ছাত্রদের কর্মযজ্ঞের সতীর্থ সংহতি নামে মিলন মেলা অনুষ্ঠিত হয়।
প্রাচীনতম রামমালা ছাত্রাবাসে, কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সারা বাংলাদেশ থেকে ছাত্ররা এসে শুধু বসবাস করেনি, নৈতিক শিক্ষা, নিয়মানুবর্তিতা, পরমুখাপেক্ষিতা পরিহার,ছাত্র জীবন থেকেই আদর্শগত মানুষ রূপে সৃষ্টি করা, গুরুজনদের সান্নিধ্যে আশ্রমিক পরিবেশে শিক্ষাদান করে আসছে। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রগণ একে অপরের সাথে স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত হয়ে পড়েন,এবং ছাত্রাবাসের উন্নয়নকল্পে যেকোনো সহযোগিতার আশ্বাস প্রদান করেন, শুরুতেই গীতা পাঠ করেন অমিত ভৌমিক।
উক্ত অনুষ্ঠানে অধ্যাপক সূর্য নারায়ণ দাস এর সভাপতিত্বে অধ্যাপক তপন চক্রবর্তীর সঞ্চালনায়, দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য সহ স্বর্গীয় সকলের আত্মার শান্তি কামনায় শোক প্রকাশ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্রগনের মধ্যে, ডা,শ্রীকৃষ্ণ বনিক,অধ্যক্ষ ( অবঃ ) জ্যোতিষ চন্দ্র পাল,অধ্যক্ষ ( অবঃ) পুলিন চন্দ্র সরকার ,বাংলাদেশ ব্যাংকের পরিচালক গৌতম কুমার ঘোষ ,রামালা ছাত্রাবাসের সহকারী তত্ত্বাবধায়ক কমল চক্রবর্তী,ডা, জযাশীষ রায়, দুর্জয় সাহা, এড,স্বরূপ কান্তি দেব,অরূপ কান্তি দেব, ত্রিপুনেশ্বর চৌধুরী, সত্যব্রত চৌধুরী, সঞ্জীব কুমার দেবনাথ, লিটন কুমার দত্ত, প্রফে,তাপস কুমার দত্ত,শ্যামল বড়ুয়া ববি, রামমালা ছাত্রাবাসের পরম হিতাকাঙ্খী প্রতিবেশী মো, রতন, সহ আরো অনেকে ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...