প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Apr 2026, 8:34 AM
ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন আটক
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পৃথক অভিযানে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া (কৃষ্ণপুর) এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার গোমতী নদীর বেরিবাঁধের উপর থেকে ডাকাতির প্রস্তুতিকালে মো. সাইফুল ইসলাম পলাশ (২৭) ও মো. সোহাগ (৩৪) কে আটক করা হয়।
তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি ২৪ ইঞ্চি লম্বা কাঁটার, একটি প্লাস, একটি হাসুয়া, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি ২৪ ইঞ্চি লম্বা লোহার রডসহ একটি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা।
এ ছাড়া একই অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সেলিনা আক্তার এবং পৃথক দুটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সালামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। অভিযানে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতির মামলায় দুজন ও বিভিন্ন মামলার পরোয়ানায় দুজন রয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...