প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 12:20 PM
কুমিল্লায় মোবাইল কোর্টে ১ মাসে ৩০৮ মামলায় ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
অশোক বড়–য়া
কুমিল্লা জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় গত মে মাসের তুলনায় জুন মাসে ৫৭টি বেশি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত জুন মাসে জেলার বিভিন্ন স্থানে মোট ১৮৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে ৩০৮টি মামলায় মোট ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ৩০৮ জনের মধ্যে ২৪৬ জনকে অর্থদণ্ড, ৬ জনকে কারাদণ্ড এবং ৫৬ জনকে উভয় দণ্ডে দণ্ডিত করা হয়েছে।
এর আগে, মে মাসে জেলায় ১২৯টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৯৬টি মামলায় মোট ২৫ লাখ ৯১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত ১৯৬ জনের মধ্যে সবাইকে অর্থদণ্ড দেওয়া হয়, যার মধ্যে ৩ জন কারাদণ্ড এবং ৫১ জন উভয় দণ্ডে দণ্ডিত হন।
জেলা প্রশাসন আরও জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এসব কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, সড়ক পরিবহন আইন ২০১৮, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, ঔষধ ও প্রসাধনী আইন ২০২৩, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুসারে বিভিন্ন অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও জরিমানা আদায় করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...