প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 12:58 PM
মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সোহেল রানা
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কর কুমিল্লার চান্দিনা পালকি সিনেমাহল সংলগ্ন এলাকায় ওই বিক্ষোভ মিছিল শেষে মাঠে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আনোয়ার হোসেন আনন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব অহিদ মোল্লা'র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- সারাদেশে প্রশাসনের উদাসিনতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এসব পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সর্বদা সজাগ আছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহবায়ক এস এম ইমরান হাসান, মাজারুল হক মাছুম পাঠান, মামুন সরকার, মো. আল-আমিন, মইনুদ্দিন খান মনি, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক আহবায়ক মো. ফারুক হোসেন ভূঁইয়া, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো. নাসির উদ্দিন, দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো. মনির হোসেন, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. শরীফ মোল্লা, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য সচিব হোসাইন মোহাম্মদ শিপন তালুকদার, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহবায়ক এরশাদুল হক, মো. উজ্জ্বল রানা, চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক ফারুক খান, সদস্য সচিব ইকরামুজ্জামান শান্ত প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...