প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2026, 10:37 AM
চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে বিপন্ন ও বিরল প্রজাতির বন্যপ্রাণী লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে| গত মঙ্গলবার রাতে ভারত সীমান্তবর্তী উপজেলার পৌর সদরের ৭নং ওয়ার্ডের ˆবদ্দ্যরখিল এলাকা থেকে স্থানীয় লোকজন প্রাণীটি উদ্ধার করে| জানা গেছে, বানরটি উদ্ধারের পর স্থানীয়রা চৌদ্দগ্রাম উপজেলা কুইক রেসপন্স টিমের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি অবহিত করেন|
পরবর্তীতে নির্বাহী অফিসারের নির্দেশে বুধবার (৩ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর লজ্জাবতী বানরটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হস্তান্তর করে| উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাগর জানান, আমরা ধারণা করছি প্রাণীটি লজ্জাবতী বানর| উদ্ধারের সময় প্রাণীটি কিছুটা অসুস্থ
ছিল| বুধবার সকালে আমরা এটিকে হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা এবং বন বিভাগের কাছে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেছি| বর্তমানে এটি সম্পূর্ণ সুস্থ রয়েছে| চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন জানান, বন্য প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ব্যবস্থাপত্রসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...