...
শিরোনাম
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ⁜ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ⁜ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ⁜ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও ⁜ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায় ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ⁜ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস! ⁜ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২ ⁜ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক ⁜ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ⁜ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী ⁜ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন ⁜ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ ⁜ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ ⁜ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা ⁜ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 4 Jun 2026, 10:46 AM

...
চান্দিনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, কৃষকলীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২ News Image

চান্দিনা প্রতিনিধি।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় কুমিল্লার চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা এই মামলায় ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত সোমবার (১ জুন) চান্দিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিথুন কুমার মন্ডল বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলাটি করেন। মামলা দায়েরের পর থেকেই এলাকায় পুলিশি জোর তৎপরতা লক্ষ্য করা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর গত তিন দিনে চান্দিনা ও বুড়িচং উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১ জন সন্দেহভাজনসহ মোট ১১ জন এবং অপর এক অভিযানে আরও ১ জনসহ মোট ১২ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা ও চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ন কবির জানান, গত তিন দিনে চান্দিনা ও বুড়িচং উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মোট ১২ জনকে আটক করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৩ জন সন্দেহভাজন এবং অপর ৯ জন এজাহারনামীয় আসামী।

গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— চান্দিনা পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি মনির হোসেন (৩৫), যাকে সোমবার রাতে বেলাশ্বর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এছাড়া মঙ্গলবার রাতে উপজেলার এতবারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চান্দিনা মহিলা কলেজের শিক্ষক আক্তার হোসেন শাহিন এবং বুধবার সকালে মুরাদপুর বাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি এম.এ.আলী এরশাদ (৪০) কে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ।

অন্যান্য গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বুড়িচং উপজেলা ছাত্রলীগ নেতা মো. কামরুজ্জামান (৩১), উপজেলা মৎস্যজীবী লীগ নেতা মো. মমিনুল ইসলাম (৪৭), কোরপাই গ্রামের আওয়ামী লীগ নেতা অহিদ মেম্বার (৪২) এবং আবিদপুর গ্রামের আওয়ামী লীগ নেতা রবিউল হাসান (৩৬)।

এদিকে, মামলার ঘটনাস্থল এবং আসামির তালিকা নিয়ে স্থানীয় বিএনপি ও এনসিপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফেসবুকজুড়ে অনেকেই এই মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন।

উপজেলা ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন তাঁর ফেসবুক ওয়ালে লেখেন, বুড়িচং থানার কোরপাই এলাকার আওয়ামী লীগের নেতারা মিছিল করল আর মামলা হয়ে গেল চান্দিনা থানায়। বুড়িচং থানায় মামলা করল না কেন আমি প্রশ্ন রাখলাম চান্দিনার জনগণের কাছে।

ক্ষোভ প্রকাশ করে কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফজলুল ছাত্তার লিখেছেন, আমাদের গ্রামের কাউকে হয়রানিমূলক মামলায় আসামি করতে হলে আমার সাথে বা দলীয় নেতাদের সাথে আলোচনা করা অতীব জরুরি। না হয় রাজনীতি থেকে ইস্তফা দেওয়াই উত্তম হবে।

অন্যদিকে ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত দিয়ে এনসিপি নেতা গাজী আলাউদ্দিন লিখেছেন, রাজনৈতিক নামে মানুষকে ব্যবহার করে দুর্নীতি-চাঁদাবাজি করবেন, ক্ষমতার অপব্যবহার করে কাউকে গ্রেফতার কিংবা মামলা বাণিজ্য করবেন, তাহলে ধরে রাখুন আপনার জন্য সব কিছু অপেক্ষা করছে।

মামলার সীমানা ও ঘটনাস্থল নিয়ে ওঠা বিতর্কের বিষয়ে জানতে চাইলে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, আসামিদের মিছিল ও সমাবেশের ঘটনাস্থল ছিল চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর। তারা সেখানে এসে জড়ো হয়েছিল, বিধায় চান্দিনা থানায় মামলা দায়ের হয়েছে। এতে কোনো আইনি জটিলতা নেই। গ্রেফতারকৃত সকল আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


ক্যাটেগরি: রাজনীতি
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায়  বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...

কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...

হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...

মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ  প্রধান শিক্ষকের বিরুদ্ধে
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...

বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...

শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়

আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...

ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
➤ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
➤ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
➤ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
➤ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
➤ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
➤ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস!
➤ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২
➤ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক
➤ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
➤ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
➤ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
➤ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
➤ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
➤ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা
➤ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
➤ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir