প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jun 2026, 9:25 AM
অবৈধভাবে জমি দখলের চেষ্টার অভিযোগ, মালিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা
ভুক্তভোগী কবির আহমেদ জানান, তার চাচাত ভাই নজরুল ২০১১ সালে জমিটি বিক্রি করে দেওয়ার পর ২০২০ সালে তারা বৈধভাবে জমিটি ক্রয় করেন। ক্রয়ের পর দীর্ঘদিন ধরে তারা জমিটি ভোগদখল করে আসছেন এবং সেখানে বিভিন্ন ফলজ গাছ রোপণ করেছেন। তবে সম্প্রতি মাসুম ও এসহাকের ছেলেরা জমির মালিকানা দাবি করে বিরোধ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
কবির আহমেদের দাবি, জমি সংক্রান্ত বিষয়ে এসিল্যান্ড অফিসে খারিজ বাতিল করা হলেও পরবর্তীতে পুনঃতদন্তের জন্য আবেদন করা হয়েছে। বিষয়টি নিষ্পত্তির আগেই প্রতিপক্ষ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি প্রতিপক্ষের লোকজন তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করেছে। এমনকি তার এক ভাইয়ের ওপর হামলার চেষ্টা এবং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কবির আহমেদ বলেন, প্রায় পাঁচ বছর আগেও বহিরাগত লোকজন এনে জমি দখলের চেষ্টা করা হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় আমরা তা প্রতিহত করি। বর্তমানে জমি আমাদের দখলে থাকলেও আবারও দখলের পাঁয়তারা চলছে। আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
এ বিষয়ে খালিদ আহমেদ রিফাত বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি দীর্ঘদিনের। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ করুক এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুক।
এদিকে স্থানীয়দের দাবি, জমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...