প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jun 2026, 12:27 AM
নেউরা গরু বাজারের লাভের অর্থ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দান
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ঐতিহ্যবাহী নেউরা গরু বাজারের সম্মানিত ইজারাদার শহিদুল্লাহ রতন বাজারের লাভের একটি অংশ সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নিয়মিতভাবে বাজারের আয় থেকে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নেউরা গরু বাজার এলাকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। বাজারের ইজারাদার শহিদুল্লাহ রতন ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বাজারের লাভের অংশ থেকে তিনি বিভিন্ন মসজিদের সংস্কার, মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এবং এতিম শিশুদের কল্যাণে আর্থিক সহায়তা দিয়ে আসছেন।
এ বিষয়ে স্থানীয় ধর্মীয় ও সামাজিক ব্যক্তিরা জানান, বর্তমান সময়ে ব্যক্তিগত লাভের বাইরে গিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ প্রশংসনীয়। শহিদুল্লাহ রতনের এ ধরনের সহযোগিতা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখছে।
শহিদুল্লাহ রতন বলেন, আল্লাহ তাআলা আমাকে যে সামর্থ্য দিয়েছেন, তার একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করি। নেউরা গরু বাজার থেকে প্রাপ্ত লাভের একটি অংশ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে ব্যয় করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
স্থানীয়রা মনে করেন, সমাজের বিত্তবান ও ব্যবসায়ী শ্রেণির মানুষরা যদি এভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসেন, তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অসহায় ও এতিম শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
শহিদুল্লাহ রতনের এমন মহতী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে অন্যদেরও উৎসাহিত করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...