প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jun 2026, 12:32 AM
দীর্ঘ ঈদ ছুটি শেষে আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ জুন:
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আগামীকাল (৭ জুন) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। টানা প্রায় ১৬ দিনের ছুটি শেষে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের পদচারণায় আবারও প্রাণবন্ত হয়ে উঠবে।
ছুটির সময়ে শিশু-কিশোর শিক্ষার্থীরা পরিবার ও অভিভাবকদের সঙ্গে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে সময় কাটিয়েছে। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে ফিরিয়ে আনতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা নতুন উদ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে আনা-নেওয়া এবং নিয়মিত পাঠদানে অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
জানা গেছে, গত ২২ মে সর্বশেষ শ্রেণি কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার পর ঈদুল আজহার ছুটি শুরু হয়। এরপর টানা প্রায় ১৬ দিনের ছুটি শেষে আগামীকাল থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ বিরতির কারণে পাঠদানে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শিক্ষকরা ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল-কলেজগুলো আবারও মুখর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ায় জেলা, উপজেলা ও শহরাঞ্চলে স্বাভাবিক কর্মচাঞ্চল্যও ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য সেবামূলক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...