প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jun 2026, 12:50 AM
ব্রাহ্মণপাড়ায় সরকারি খালে রিসোর্ট নির্মাণের অভিযোগ
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া বাজার ব্রিজসংলগ্ন সরকারি খাল দখল করে রিসোর্ট নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ অংশ আংশিক উচ্ছেদ এবং জরিমানা করার পরও নির্মাণকাজ চলমান রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়ধুশিয়া বাজার ব্রীজ সংলগ্ন দক্ষিণ পাশে ও কুমিল্লা-টু-মীরপুর আঞ্চলিক সড়কের পূর্ব পাশে সরকারি খালের জায়গা দখল করে একটি রিসোর্ট নির্মাণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁদের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা ও পূর্ববর্তী অভিযানের পরও প্রতিদিনই নির্মাণকাজ অব্যাহত রাখা হচ্ছে।
এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রশাসনের পদক্ষেপের পরও সংশ্লিষ্টরা প্রভাবশালী মহলের আশ্বাসে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তবে অভিযোগ অস্বীকার করে রিসোর্টের মালিক বাশার মিয়া বলেন, আমি প্রয়োজনীয় অনুমতি নিয়েই কাজ শুরু করেছি। এ বিষয়ে কোনো কথা থাকলে এসিল্যান্ডের সঙ্গে কথা বলতে পারেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি প্রশাসনের নজরে আসার পর প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ব্যবস্থানেয়া হয়েছে। অভিযানে অবৈধ অংশ ভেঙে ফেলা এবং জরিমানা করা হয়। একই সঙ্গে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, সরকারি জায়গায় ব্যক্তিগত কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের সুযোগ নেই। সরকারি খালের ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনার বিরুদ্ধে অচিরেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সরকারি খাল ও জলাধার রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণের ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে এ ধরনের প্রবণতা আরও বাড়তে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...