প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 10:15 AM
ব্রাহ্মণপাড়ায় রক্তদান ফাউন্ডেশনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মো. আনোয়ারুল ইসলাম
"যেখানে মানবতা, সেখানেই রক্তদান"— এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. এম. এ. খালেদ। প্রধান আলোচক ছিলেন শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং শশীদল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শশীদল ফুলকুড়ি চাইল্ড একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ, ডা. সাইফুল ইসলাম সিপন, রেজাউল করিম এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল।
বক্তারা বলেন, ‘মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশন’ শুধু একটি রক্তদাতা সংগঠন নয়, এটি মানবতার সেবায় এক বিশাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তারা ভবিষ্যতে এ সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. জামাল হুসাইন স্বাগত বক্তব্যে বলেন, “বিগত বছরের তুলনায় আগামীতে আমরা আরও বেশি মানুষের সেবা ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই। এজন্য সবার সহযোগিতা, পরামর্শ, দোয়া ও ভালোবাসা প্রয়োজন।”
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে আয়োজনে বিশেষ অবদান রাখা প্রায় ৩০টি সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের পৃষ্ঠপোষক ইশতেহার আলম সিয়াম, মহাপরিচালক আবু মুছা, পরিচালক তুষার ইমরান এবং সহপরিচালক মো. নূরু নবী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...