প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2025, 12:09 AM
নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে 'বউসাজ বিউটি পার্লার ' থেকে প্রায় ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোটের ১টি ব্যাগ, ৩টি বুলেট একটি আগ্নেয়াস্ত্র জব্দ করেছেন পুলিশ। অভিযান পরিচালনা করেন নবীনগর থানার ইনচার্জ মো. শাহীনুর ইসলাম তিনি সংবাদদাতাকে জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পার্লারটিকে ঢাল হিসেবে ব্যবহার করে জাল নোট ছাপানোর ও সঞ্চয়ের কার্যক্রম পরিচালনা করছিল। চক্রটি আসন্ন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে এই জাল নোট বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রিমি আরো জানান অভিযানের সময় পার্লারের ভেতর থেকে ৩জন কর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জালিয়াতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে। যে কোন "অবৈধ কর্মকান্ডে জড়িত কোনো চক্রকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।" স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, জনবহুল এলাকায় এ ধরনের কর্মকান্ড সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি। পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিক ভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...