...
শিরোনাম
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী ⁜ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী ⁜ চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী ⁜ "বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদের উচ্ছাস" ⁜ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি ⁜ কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেফতার ১২৫ ছিনতাইকারী ⁜ চাঁদপুরে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ, বহু যাত্রী আহত ⁜ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের ঈদ খাদ্যসামগ্রী পেল দুস্থ ও গরিবরা ⁜ কুমিল্লা জেলা রোভার স্কাউটস সদস্যরা মহা সড়কে ট্রাফিকিং সেবায় ⁜ বুড়িচংয়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট ⁜ ব্রাহ্মণপাড়ায় ​আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ⁜ সেবার অঙ্গীকারে ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নে আলোচনায় ময়নল হোসেন ⁜ চান্দিনায় স্কুল মাঠ ও সড়ক দখল করে গরুর হাট ⁜ দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় বুড়িচংয়ের নুরে আলমের মৃত্যু ⁜ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ ⁜ চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ ⁜ র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার ⁜ চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা ⁜ দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 May 2026, 12:41 AM

...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী News Image
মাহফুজ নান্টু, কুমিল্লা।

কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ২০ থেকে ২২ হাজার মানুষকে চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সোমবার (২৫ মে) কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চামড়ার সিন্ডিকেট কথাটি অনেকাংশেই প্রচলিত ধারণা। বাস্তবে এখানে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত নানা সমস্যা রয়েছে। কাঁচা চামড়া অত্যন্ত সংবেদনশীল পণ্য হওয়ায় সময়মতো ও সঠিক পরিমাণে লবণ ব্যবহার না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। ব্যবস্থাপনা উন্নত করা গেলে ট্যানারি মালিকরাও বেশি দামে চামড়া কিনবেন।

তিনি আরও বলেন, দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই বি-গ্রেডের হয়ে থাকে। পশুর শরীর থেকে চামড়া ছাড়ানোর সময় অসতর্কতার কারণে অনেক ক্ষেত্রে গুণগত মান নষ্ট হয়। তবে আগামী বছর পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র, ভুট্টা মাড়াই যন্ত্র, এলএলপি ও হ্যান্ড স্প্রেয়ার বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া কৃষিভিত্তিক অর্থনীতির ওপর গুরুত্বারোপ করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরে কার্যক্রম শুরু করেছে। প্রকল্পের আওতায় কুমিল্লা অঞ্চলের তিন জেলায় মোট ৩ হাজার ৪৩২টি কৃষক গ্রুপ গঠন করা হয়েছে। এর মধ্যে আদর্শ সদর উপজেলায় গঠন করা হয়েছে ৫৫টি কৃষক গ্রুপ। পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে প্রাথমিকভাবে ১৪টি গ্রুপের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষিযন্ত্র বিতরণ করা হয়।

এ সময় কৃষকদের উৎসাহ দিতে উপস্থিত কৃষক-কৃষাণীদের মাঝে থাইল্যান্ডের জনপ্রিয় ব্যানানা জাতের আমের কলমও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, তৌহিদুল আনোয়ার, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।। 


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী

২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...

সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...

"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে  বাক প্রতিবন্ধীদের উচ্ছাস"
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি

একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...

কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী

আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...

কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেফতার ১২৫ ছিনতাইকারী
কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেফতার ১২৫...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটা, ছিনতাই প্রতিরোধ, ঘর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
➤ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী
➤ চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
➤ "বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদের উচ্ছাস"
➤ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
➤ কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেফতার ১২৫ ছিনতাইকারী
➤ চাঁদপুরে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ, বহু যাত্রী আহত
➤ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের ঈদ খাদ্যসামগ্রী পেল দুস্থ ও গরিবরা
➤ কুমিল্লা জেলা রোভার স্কাউটস সদস্যরা মহা সড়কে ট্রাফিকিং সেবায়
➤ বুড়িচংয়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট
➤ ব্রাহ্মণপাড়ায় ​আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা
➤ সেবার অঙ্গীকারে ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নে আলোচনায় ময়নল হোসেন
➤ চান্দিনায় স্কুল মাঠ ও সড়ক দখল করে গরুর হাট
➤ দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় বুড়িচংয়ের নুরে আলমের মৃত্যু
➤ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ
➤ চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
➤ র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার
➤ চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
➤ দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir