প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 May 2026, 12:38 AM
চাঁদপুরে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ, বহু যাত্রী আহত
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর লঞ্চঘাটে ঝড়ের কবলে পড়ে আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীবাহী লঞ্চের বহু যাত্রী । এ ঘটনায় নারী ও শিশুসহ ১০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার ,২৫ মে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী একটি যাত্রীবাহী লঞ্চ দুপুরের পর ঘাটে ভিড়ার মুহূর্তে আকস্মিক ঝড়ের কবলে পড়ে। প্রবল বাতাসে লঞ্চটি হেলে দুলে উঠলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে অনেক যাত্রী লঞ্চে থাকা তাদের মালামাল রেখেই দ্রুত নিচে নেমে পড়েন প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতায় লঞ্চে হুড়োহুড়ি শুরু হলে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা বেশি বিপাকে পড়েন। এসময় ধাক্কাধাক্কি ও পড়ে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঘাট সংশ্লিষ্টরা আহতদের সহায়তায় এগিয়ে আসেন। লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, সংঘর্ষের শিকার "ঈগল ৭ " লঞ্চটি প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে হেলে পড়লে যাত্রীদের মাঝে চরম আতংক দেখা দেয় | প্রাণে বাঁচতে অনেক যাত্রী সাধারণ তাদের সাথে থাকা ব্যাগ ও মালামাল ফেলে দ্রুত নামতে চেষ্টা করে | হুড়াহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয় | আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় | নদী বন্দরের ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ঘটনার পরপরই লঞ্চ ঘাট এলাকার দায়িত্বে থাকা নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস স্কাউট সদস্যরা যাত্রীদের কে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন | বিআইডব্লিউটি এর উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুটি লঞ্চ ঘাটের একটি জেডি ও তিনটি পল্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে | ক্ষতিগ্রস্ত জেডি ও পল্টুন দ্রুত মেরামত করে যাত্রীদের দুর্ভোগ লাঘবে কাজ করা হচ্ছে |
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...