...
শিরোনাম
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী ⁜ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী ⁜ চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী ⁜ "বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদের উচ্ছাস" ⁜ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি ⁜ কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেফতার ১২৫ ছিনতাইকারী ⁜ চাঁদপুরে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ, বহু যাত্রী আহত ⁜ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের ঈদ খাদ্যসামগ্রী পেল দুস্থ ও গরিবরা ⁜ কুমিল্লা জেলা রোভার স্কাউটস সদস্যরা মহা সড়কে ট্রাফিকিং সেবায় ⁜ বুড়িচংয়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট ⁜ ব্রাহ্মণপাড়ায় ​আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ⁜ সেবার অঙ্গীকারে ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নে আলোচনায় ময়নল হোসেন ⁜ চান্দিনায় স্কুল মাঠ ও সড়ক দখল করে গরুর হাট ⁜ দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় বুড়িচংয়ের নুরে আলমের মৃত্যু ⁜ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ ⁜ চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ ⁜ র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার ⁜ চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা ⁜ দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Sep 2025, 12:53 PM

...
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ১৫টি উদ্বাবনী প্রকল্প প্রদর্শন News Image
আবুল কালাম আজাদ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ সারাদেশে একযোগে প্রাতিষ্ঠানিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ৬টি টেকনোলজি থেকে মোট ১৫টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করে। প্রথম স্থান অধিকার করে Advanced Home Security System দ্বিতীয় স্থান অধিকার করে Gas Lick Detector এবং তৃতীয় স্থান অধিকার করে Rain Water Harvesting and Supply for Coastal areas শীর্ষক উদ্ভাবন।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় আয়োজিত উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কার্যক্রমের অনন্য এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত উপ-সচিব তাসলিমা আখতার এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপসচিব ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক  কাজী ফারুক আহমদ।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান পরাগ, কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ১ম শিফটের একাডেমিক ইনচার্জ প্রকৌশলী আবদুল ওয়াদুদ এবং ২য় শিফটের একাডেমিক ইনচার্জ মোহাম্মদ আলী আজ্জম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন  ইনস্ট্রাক্টর (টেক/কম্পিউটার) ও ফোকাল পারসন, (ASSET প্রকল্প) মামুন আহমেদ।

অনুষ্ঠানের বক্তারা বলেন  একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। দক্ষতা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই আমাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আমাদের দেশ ও জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে।
বক্তারা বলেন - বর্তমান যুগ হচ্ছে দক্ষতার যুগ। দক্ষতা ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তাই আমাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষতা অর্জন করে, দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, দক্ষ মানব সম্পদ দেশ ও জাতির সম্পদ। আর এই দক্ষ মানব সম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই আমাদের মানব সম্পদকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে।
কারিগরি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার সবার সামনে তুলে ধরার অনন্য এ প্রতিযোগিতাটি দেশব্যাপী সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ মোট ২২৭টি (কারিগরি) শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি শিক্ষাঙ্গণের সর্ববৃহৎ এ প্রতিযোগিতা আয়োজন করে।
সবার জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় কুমিল্লার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, কলকারখানা ও সুশীলসমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর আঞ্চলিক পর্ব আগামী অক্টোবর ও নভেম্বর মাসে এবং জাতীয় পর্বের প্রতিযোগিতা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকদের পাবেন আকর্ষণীয় পুরস্কার।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী

২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...

সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...

চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী

মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...

"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে  বাক প্রতিবন্ধীদের উচ্ছাস"
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি

একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...

কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী

আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
➤ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী
➤ চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
➤ "বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদের উচ্ছাস"
➤ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
➤ কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেফতার ১২৫ ছিনতাইকারী
➤ চাঁদপুরে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ, বহু যাত্রী আহত
➤ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের ঈদ খাদ্যসামগ্রী পেল দুস্থ ও গরিবরা
➤ কুমিল্লা জেলা রোভার স্কাউটস সদস্যরা মহা সড়কে ট্রাফিকিং সেবায়
➤ বুড়িচংয়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট
➤ ব্রাহ্মণপাড়ায় ​আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা
➤ সেবার অঙ্গীকারে ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নে আলোচনায় ময়নল হোসেন
➤ চান্দিনায় স্কুল মাঠ ও সড়ক দখল করে গরুর হাট
➤ দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় বুড়িচংয়ের নুরে আলমের মৃত্যু
➤ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ
➤ চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
➤ র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার
➤ চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
➤ দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir