প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Oct 2025, 12:56 PM
তিতাসে নদী-খাল-বিল থেকে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসের নদী, খাল ও বিল থেকে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। পানি প্রবাহে বাঁধা, ফসলী জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির মাছের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে দেশীয় প্রজাতির অনেক মাছ হাট-বাজারে দেখা মেলছে না।
জানা যায়, স্থানীয় কৃষকরা জমিতে ফলন বাড়াতে অধিক মাত্রায় রাসায়নিক সার
ও কীটনাশক ব্যবহার করছেন। বর্ষার সময় এ বিষাক্ত পদার্থগুলো বৃষ্টির পানির সাথে
নদী-নালা, খাল ও পুকুরে মিশে যাচ্ছে। এতে পানির প্রাণবৈচিত্র মারাত্মকভাবে
ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মাছের আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং প্রজনন ও
জীবনচক্র ব্যাহত হচ্ছে, যার ফলে স্থানীয়ভাবে পরিচিত নানা দেশী মাছ যেমন,
পুঁটি, কৈ, শিং, মাগুর, পাবদা, টাকি, চিংড়ি, বাইম, বেদা, গজার, বেলে
মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ এখন প্রায় বিলুপ্তির পথে।
জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, মাছে
ভাতে বাঙালি বলা সেই প্রবাদ হারিয়ে যেতে বসেছে। এখন বাজারে গেলে দেশী
মাছের কোন অস্তিত্ব পাওয়া যায় না, বরং প্রজেক্টের (চাষকৃত) মাছে বাজার
সয়লাব হয়ে গেছে। এইসব মাছে কোন স্বাদ ও গন্ধ নেই। উপজেলার বন্ধ হয়ে
যাওয়া খালগুলো উদ্ধার করে যদি পানি প্রভাব বাড়ানো যায় তাহলে কিছুটা হলেও
এলাকার মানুষ দেশী মাছের স্বাদ পাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...