প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Oct 2025, 12:57 PM
চান্দিনায় পারিবারিক বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, নারীসহ আহত ২
সোহেল রানা
কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক ভয়াবহ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ দু’জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বসতঘর, লুট করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, জাকির হোসেনের বোনের বিয়ে একই গ্রামে হওয়ায় পারিবারিক যোগাযোগ ছিল। ঘটনার দিন জাকির হোসেনের স্ত্রী মরিয়ম বেগম, তার ননদকে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে গেলে পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মো. খালেক, লোকমান, সোলেমান, সাদেকসহ আরও কয়েকজন মিলে তাদের উপর হামলা চালায়।
হামলায় জাকির হোসেনের স্ত্রী মরিয়ম বেগম ও পরিবারের সদস্য আনোয়ার হোসেন গুরুতর আহত হন। মরিয়ম বেগমের একটি পা ভেঙে যায় বলে জানায় পরিবার। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জাকির হোসেন জানান, “তারা শুধু হামলাই করেনি, আমাদের ঘরে ঢুকে ভাঙচুর করেছে। ঘরে থাকা ৬০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে। আমি আমার স্ত্রীর জন্য ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...