প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Oct 2025, 12:24 AM
লালমাইয়ে প্রাইভেট মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে হিফজ বৃত্তি পরীক্ষা
কাজী ইয়াকুব আলী নিমেল
সারা দেশের ন্যায় বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লার লালমাইয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজ বৃত্তি পরীক্ষা। শনিবার (২৫ অক্টোবর) সকালে লালমাই উপজেলার জনপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা উত্তর বাজারস্থ আল-ইসরা মাদরাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবছর লালমাই কেন্দ্রের আল ইসরা মাদ্রাসা, দারুল হিকমা ইসলামিক একাডেমি ও ভুচ্ছি আইডিয়াল মাদ্রাসার ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত হিফজুল কোরআন, হিফজ ও নাযেরা বিভাগের ২১৫ জন নিবন্ধিত শিক্ষার্থী অংশ নিচ্ছে। মেধার ভিত্তিতে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ—এই তিন শ্রেণিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তি পরীক্ষায় হল তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন মুহাম্মদ খাইরুল বাশার। পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শন করেন আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির, দারুল হিকমা ইসলামিক একাডেমির প্রধান মুফতী আবু নাঈম শাকেরী ও ভুশ্চি আইডিয়েল মাদরাসার প্রধান আবু জাফর মোহাম্মদ সালেহ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...