প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 13 Nov 2025, 11:32 AM
শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকারি ‘শাটডাউন’
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলা সরকারি ‘শাটডাউন’ শেষ করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ আর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে সেটি পূর্ণতা পেয়েছে।
বুধবার প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে এই বিষয়টি নিয়ে সমঝোতা চুক্তিটির পক্ষে ২২২ ভোট ও বিপক্ষে ২০৯ ভোট পড়ে। প্রতিনিধি পরিষদের ছয়জন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় প্রস্তাবটি উৎরে যায় বলে জানিয়েছে বিবিসি।
তবে এর মধ্যে শাটডাউন শুরু হওয়ার পর ৪৩ দিন কেটে গেছে। এতে যুক্তরাষ্ট্রের হাজার হাজার ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হয়েছেন, অনেককে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে অথবা অব্যাহতি দেওয়া হয়।এর আগে সোমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে শাটডাউন শেষ করার ও সরকারকে তহবিল যোগানোর একটি প্রস্তাব পাস হয়েছিল, বুধবার সেটিই অনুমোদন করেছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কংগ্রেসের উভয়কক্ষে পাস হওয়া এই প্রস্তাবটি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য পাঠানো হয়। বুধবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউজের ওভাল দপ্তরে ট্রাম্প প্রস্তাবটিতে স্বাক্ষর করেন। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি শাটডাউন অবসান হওয়ার পথ খুললো।
প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাস হওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই ট্রাম্প এটিতে স্বাক্ষর করেন।
প্রস্তাবটিতে ট্রাম্পের স্বাক্ষরের ফলে ৪৩ দিন ধরে বিনাবেতনে ছুটিতে থাকা ফেডারেল কর্মীরা আবার তাদের কাজে ফিরতে পারবেন।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবারই তারা কাজে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারি সবগুলো পরিষেবা ও কার্যক্রম কতো দ্রুত পুরোপুরি সচল হবে তা পরিষ্কার হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নয়্যারকে দলে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা দিলো জার্মানি
২০১৪ বিশ^কাপের চ্যাম্পিয়ন জার্মানি, হতাশ করেছে সবশেষ দুই বিশ^কাপে| রাশিয়ার পর কাতারেও বাদ পড়েছিল গ্র...
র্যাঙ্কিংয়ে ১৬০-১৫০-এর মধ্যে আসার লক্ষ্য ডুলির
বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হিসেবে এসেছেন আমেরিকার ফুটবল দলের সাবেক অধিনায়ক থমাস ডুলি| গতকাল শুক্রব...
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে টাইগাররা
বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে চলেছে জি¤^াবুয়ে| আগামী মাসে এক টেস্ট, তিন ওয়ানডে...
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী আশরাফুল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা| তবে ঈদের পরই মাঠে নামতে হবে|...
গাজায় নতুন সঙ্কট: ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের ব...
এফএনএস বিদেশ : গাজা উপত্যকায় ১ লাখ ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইঁদুর ও পরজীবীজনিত ত্বকের রোগে আক্রান...
ভূমি থেকে ২৫০ মিটার উঁচুতে ভবন নির্মান করলো চীন
এফএনএস বিদেশ :আকাশচু¤^ী ভবন মানেই তো তা সোজা ওপরের দিকে উঠে যাবে, এটাই ¯^াভাবিক| কিন্তু চীন এবার ˆতর...