...
শিরোনাম
ঈদুল আজহা সামনে, মসলার বাজারে আগুন ⁜ ঈদ ছুটির আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, ⁜ কুরবানীর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও বিক্রয় বাজার উন্মুক্তের দাবি কওমি মাদ্রাসা সংগঠনের ⁜ রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন বিএনপি নেতা মাহবুব চৌধুরী ⁜ মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ⁜ বুড়িচংয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রামীণ নারীদের উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের মানববন্ধন ⁜ স্কুলে ক্লাস হবে, নাকি গরুর হাট? ⁜ ব্রাহ্মণপাড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ⁜ লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন ⁜ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৬ জন গ্রেপ্তার ⁜ কুমিল্লা সদর দক্ষিণে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ⁜ কুমিল্লায় ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসার টাকার জমি নিয়ে প্রতারণার অভিযোগ ⁜ কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট ⁜ কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ⁜ তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 May 2026, 12:12 AM

...
ঈদুল আজহা সামনে, মসলার বাজারে আগুন News Image
আয়েশা আক্তার।। 

পবিত্র ঈদুল আজহার এখনও প্রায় সপ্তাহ খানেক বাকি। এরই মধ্যে কুমিল্লার নিউমার্কেট, রাজগঞ্জ ও চকবাজারের মসলার বাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। নিত্যপ্রয়োজনীয় মসলার দাম হু হু করে বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ঈদকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় হয়ে বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে ক্রেতাদের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (২১ মে) বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের মসলার দামই কয়েকদিনের ব্যবধানে বেড়ে গেছে। বর্তমানে ভোজ্য তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ২০০ থেকে ২০৫ টাকায়। পেঁয়াজের দাম ৪০ থেকে ৪৫ টাকা, দেশি রসুন ১২০ থেকে ১৮০ টাকা, আদা ১৭০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া জিরা বিক্রি হচ্ছে ৫৬০ থেকে ৭০০ টাকা, এলাচ ৪ হাজার ৮০০ থেকে ৬ হাজার টাকা, দারুচিনি ৪৮০ থেকে ৬০০ টাকা, লবঙ্গ ১ হাজার ৪০০ থেকে ২ হাজার টাকা, ধনিয়া ১৭৫ থেকে ২০০ টাকা, গুঁড়া মরিচ ৪৬০ থেকে ৭০০ টাকা এবং হলুদের গুঁড়া ৪৩০ থেকে ৫০০ টাকা কেজি দরে।

বাজারে আসা সাধারণ ক্রেতারা জানান, ঈদ এলেই যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন হয়ে যায়। সংসারের বাড়তি খরচ সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষদের। 

অনেকেই অভিযোগ করেন, একটি সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।

তবে এ বিষয়ে অধিকাংশ দোকানদার কথা বলতে রাজি হননি। কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে জানান, পাইকারি বাজারে দাম বাড়ার কারণেই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

সাধারণ মানুষের দাবি, ঈদকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করা হোক এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, যাতে সাধারণ ক্রেতারা স্বস্তিতে ঈদের বাজার করতে পারেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঈদ ছুটির আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ,
ঈদ ছুটির আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ,

সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।ঈদ-উল আজহার ছুটি শুরু না হতেই ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম...

কুরবানীর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও বিক্রয় বাজার উন্মুক্তের দাবি কওমি মাদ্রাসা সংগঠনের
কুরবানীর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও বিক্রয় বাজার উন্মুক্...

নিজস্ব প্রতিবেদক দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম চালিকাশক্তি হিসেবে স্বীকৃত চামড়া শিল্পে বিগত ক...

রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন বিএনপি নেতা মাহবুব চৌধুরী
রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন বিএনপি নেতা মাহবুব চৌধুরী

আয়েশা আক্তার।।কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কুমিল্লা দক্ষিণ...

মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে কুবিতে শিক্ষার্...

কুবি প্রতিনিধিঢাকার মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার...

ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্ক...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও প...

বুড়িচংয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ
বুড়িচংয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ

কাজী খোরশেদ আলমপবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ ও অপচয় রোধে কুমিল্লার বুড...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঈদুল আজহা সামনে, মসলার বাজারে আগুন
➤ ঈদ ছুটির আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ,
➤ কুরবানীর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও বিক্রয় বাজার উন্মুক্তের দাবি কওমি মাদ্রাসা সংগঠনের
➤ রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন বিএনপি নেতা মাহবুব চৌধুরী
➤ মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
➤ বুড়িচংয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রামীণ নারীদের উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের মানববন্ধন
➤ স্কুলে ক্লাস হবে, নাকি গরুর হাট?
➤ ব্রাহ্মণপাড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
➤ লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন
➤ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৬ জন গ্রেপ্তার
➤ কুমিল্লা সদর দক্ষিণে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
➤ কুমিল্লায় ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসার টাকার জমি নিয়ে প্রতারণার অভিযোগ
➤ কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
➤ কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
➤ তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir