...
শিরোনাম
ঈদুল আজহা সামনে, মসলার বাজারে আগুন ⁜ ঈদ ছুটির আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, ⁜ কুরবানীর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও বিক্রয় বাজার উন্মুক্তের দাবি কওমি মাদ্রাসা সংগঠনের ⁜ রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন বিএনপি নেতা মাহবুব চৌধুরী ⁜ মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ⁜ বুড়িচংয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রামীণ নারীদের উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের মানববন্ধন ⁜ স্কুলে ক্লাস হবে, নাকি গরুর হাট? ⁜ ব্রাহ্মণপাড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ⁜ লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন ⁜ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৬ জন গ্রেপ্তার ⁜ কুমিল্লা সদর দক্ষিণে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ⁜ কুমিল্লায় ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসার টাকার জমি নিয়ে প্রতারণার অভিযোগ ⁜ কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট ⁜ কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ⁜ তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 May 2026, 12:06 AM

...
বুড়িচংয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ News Image
কাজী খোরশেদ আলম

পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ ও অপচয় রোধে কুমিল্লার বুড়িচংয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ লবণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৭টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের মাঝে মোট ২৮ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতি বছর ঈদুল আযহায় কুরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ না করায় অনেক সময় চামড়া নষ্ট হয়ে যায়। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়টি বিবেচনায় রেখে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে লবণ ব্যবহার করলে চামড়ার গুণগত মান বজায় থাকে এবং বাজারমূল্যও ভালো পাওয়া যায়। তারা মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষকে চামড়া সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, সহকারী কমিশনার ফাবলিহা আনবার, বুড়িচং ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঈদুল আজহা সামনে, মসলার বাজারে আগুন
ঈদুল আজহা সামনে, মসলার বাজারে আগুন

আয়েশা আক্তার।। পবিত্র ঈদুল আজহার এখনও প্রায় সপ্তাহ খানেক বাকি। এরই মধ্যে কুমিল্লার নিউমার্কেট,...

ঈদ ছুটির আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ,
ঈদ ছুটির আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ,

সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।ঈদ-উল আজহার ছুটি শুরু না হতেই ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম...

কুরবানীর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও বিক্রয় বাজার উন্মুক্তের দাবি কওমি মাদ্রাসা সংগঠনের
কুরবানীর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও বিক্রয় বাজার উন্মুক্...

নিজস্ব প্রতিবেদক দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম চালিকাশক্তি হিসেবে স্বীকৃত চামড়া শিল্পে বিগত ক...

রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন বিএনপি নেতা মাহবুব চৌধুরী
রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন বিএনপি নেতা মাহবুব চৌধুরী

আয়েশা আক্তার।।কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কুমিল্লা দক্ষিণ...

মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে কুবিতে শিক্ষার্...

কুবি প্রতিনিধিঢাকার মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার...

ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্ক...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও প...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঈদুল আজহা সামনে, মসলার বাজারে আগুন
➤ ঈদ ছুটির আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ,
➤ কুরবানীর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও বিক্রয় বাজার উন্মুক্তের দাবি কওমি মাদ্রাসা সংগঠনের
➤ রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন বিএনপি নেতা মাহবুব চৌধুরী
➤ মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
➤ বুড়িচংয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রামীণ নারীদের উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের মানববন্ধন
➤ স্কুলে ক্লাস হবে, নাকি গরুর হাট?
➤ ব্রাহ্মণপাড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
➤ লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন
➤ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৬ জন গ্রেপ্তার
➤ কুমিল্লা সদর দক্ষিণে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
➤ কুমিল্লায় ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসার টাকার জমি নিয়ে প্রতারণার অভিযোগ
➤ কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
➤ কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
➤ তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir